চাঁদ দেখা গেছে, মঙ্গলবার ঈদুল ফিতর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৩ মে) মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হবে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উন্নীত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। ২ বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
দু’বছর পর এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে। উন্মুক্ত স্থানে ঈদের জামাতেও নেই কোনো নিষেধাজ্ঞা।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed