Main Menu

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

Manual4 Ad Code

সোমবার (২ মে) বিকেলে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাশেম ( ৫০), মো. দাউদ মণ্ডলের ছেলে লাল্টু (৩০), আবুল মালিথার ছেলে রহিম (৫০) এবং মো. আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত ও ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। এরই জেরে বিকেলে কেরামত ও ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজলু মণ্ডলের সমর্থক লাল্টু, মতিয়ার ও কাশেমসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

Manual1 Ad Code

ওসি জানান, খুনিদের ধরতে পুলিশের অভিযান চলছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

এলাকাবাসী জানিয়েছেন, এলাকাজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।

Manual8 Ad Code

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১৫ জনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code