হবিগঞ্জ সার্কিট হাউসে ইফতার মাহফিল অনুষ্টিত
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও অর্জন স্বচক্ষে দেখার জন্য আমন্ত্রণ জানান।
এ প্রসঙ্গে উপজলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন এ যাবতকালে সরকারের কোন মন্ত্রী বাহুবলে আসেননি। তিনি বলেন বাহুবলবাসীর অনন্য অর্জন নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সে, উপজেলা কৃষি অফিস উদ্বোধনের অপেক্ষায় আছে। এছাড়া বাহুবলবাসী পৌরসভা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ সরকারের নানান সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এবং ৭ বছর আগে নির্মিত ট্রমা সেন্টার আজো চালু হয়নি। বাহুবলবাসীর এসব আবদারে স্হানীয় সংসদ সদস্য উদাসীন রয়েছেন। তিনি বাহুবল বাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়কে বাহুবল আসার জন্য আমন্ত্রণ জানান।
ওই ইফতার মাহফিলে জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আবু জাহির সহ অন্যান্য সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুধীজন উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed