হবিগঞ্জে পুলিশ সদস্যদের সার্ভিস ডেস্ক বিষয়ক কোর্স অনুষ্টিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থানা পর্যায়ে কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্ভিস ডেস্ক বিষয়ক কোর্স অনুষ্টিত হয়েছে।
গত ৯ এপ্রিল থেকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে ৫ দিন ব্যাপি এ কোর্স শুরু হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
১২ এপ্রিল এ অনুষ্ঠানে নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবগত এবং পুলিশ বাহিনীকে এ সব কর্মসূচিতে সম্পৃক্তকরন বিষয়ে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed