Main Menu

বাহুবলে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ইফতার মাহফিল

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বাহুবল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ও সাধারন আহমদ হাসানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচলা সভায় অংশ গ্রহণ করেন প্রাথমিক শিক্ষক সমিতি সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, সাংবাদিক ফয়ছল আহমেদ চৌধুরী, ইউ আর সি কম্পিউটার অপারেটর আব্দুর রউফ।

স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলী।বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শহীদুল আলম।

কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের মুয়াজ্জিন মাওলানা আজিজুল ইসলাম।

Share





Related News

Comments are Closed