Main Menu

মাধবপুরে শিয়ালের কামড়ে আহত ৭

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কয়েকটি গ্রামে শিয়াল আতংক বিরাজ করছে। সোমবার রাতে শিশু, কলেজ ছাত্র, নারী সহ সাতজন শিয়ালের কামড়ে আহত হয়েছে। ওই এলাকায় এখন শিয়াল আতংক দেখা দিয়েছে। আতংকিত হয়ে রাতে লাঠি হাতে চলাচল শুরু করছে গ্রামের মানুষ।

সোমবার (১১এপ্রিল) শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন ঘিলাতলী গ্রামের কলেজ ছাত্র রাকিব, আউলিয়াবাদ গ্রামের জামাল মিয়া, মৌজপুর গ্রামের আলমগীর ও এক মহিলা শিফা দেব নাথ, রাজনগর গ্রামের তিন শিশু।

রাজনগর গ্রামের রহিমা বেগম বলেন, সোমবার বিকালে শিশু বাড়ির উঠানে বসে খেলা করছিল, এসময় হঠাৎ একটি শিয়াল এসে শিশু বাচ্চার হাঁটুর নিচে কামড়ে পালিয়ে যায়।

ঘিলাতলী গ্রামের দুধ মিয়ার ছেলে রাকিব সন্ধ্যায় ইফতার করে মৌজপুর বাজারে যাওয়ার পথে লবার মোড়া নামক স্হানে শিয়ালে তার পায়ের নিচে কামড়ে দেয় তখন তার চিৎকার শুনে পথচারী লোকজন এসে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ভ্যাকসিন না থাকার কারনে ব্রাহ্মনবাড়িয়ায় নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ জানান হঠাৎ এলাকায় শিয়ালের উপদ্রব দেখা দিয়েছে। মানুষ এখন রাতে সতর্ক ভাবে চলাচল করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ বলেন, শিয়াল সাধারণত দুই কারণে মানুষকে আক্রমণ করে। পর্যাপ্ত খাবার না পেলে বা আক্রমণের শিকার হলে এবং র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে। তিনি আরও বলেন, শিয়াল কাউকে কামড়ালে, তাকে জায়গাটা পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে জলাতঙ্ক টিকা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইশতিয়াক আল-মামুন বলেন, আমাদের উপজেলায় কুকুর ও শিয়াল কামড়ানোর ভ্যাকসিন সাপ্লাই নেই এর আগে ছিল আপাতত নেই । তাই এসব রোগীদের আমরা ভ্যাকসিন দিতে পারি না। জেলায় প্রেরণ করি রোগী কে। বাজারেও এখন স্বল্প মূল্যে ভ্যাকসিন পাওয়া যায়। শিয়াল কামড় দিলে বার বার খাদ বেশী এমন সাবান দিয়ে আক্রান্ত স্হান ধৌত করার পরামর্শ দেন তিনি।

Share





Related News

Comments are Closed