Main Menu

বাহুবলের মরা খোয়াই নদী দখলমুক্ত করে আশ্রয়ন তৈরী হচ্ছে

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অবস্হিত মরা খোয়াই নদী দখলমুক্ত করে সরকারের অনুকুলে নিয়ে আশ্রয়ন তৈরির কার্যক্রম চলছে।

বাহুবলের দক্ষিণাঞ্চলে মহাশয়ের বাজার মরা খোয়াই নদীর ৫ একর জমি সরকারের অনুকুলে নিয়ে গুচ্ছ গ্রাম করার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে প্রশাসন।

৯ এপ্রিল বিকেলে ওই জমি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার ভুমি রেহানা মজুমদার মুক্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed