Main Menu

করাঙ্গী নদী খননে অনিয়ম ও দুর্নীতি রোধে কমিটি গঠন

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার উপর দিয়ে প্রবাহিত করাঙ্গী নদী খনন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সোচ্চার হয়ে ওঠেছেন বাহুবল বাসী।

৯ এপ্রিল বিকেলে স্হানীয় সাবরেজিস্টার অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় ‘নদী, হাওর, পাহাড় ও পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ১০ এপ্রিল বিকেল ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করবে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ‘নদী, হাওর, পাহাড় ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।

Share





Related News

Comments are Closed