সিলেট নগরীতে ছুরিকাঘাতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট নগরীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম আহমদ (১৯) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা ও বর্তমানে নগরীর দরগা মহল্লার ৭৪ নং বাসায় বসবাসরত নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় আবাসিক হোটেল বয়।
পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার তারাবির নামাজের পর ৮-৯ জন তরুণের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান এ ঘটনায় জুয়েল আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed