বাহুবলে বিশ্ব যক্ষা দিবস পালিত
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে ২৪ মার্চ সকাল ১১ এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) রেহানা মজুমদার মুক্তি, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, এমওডিসি ডাঃ আবু ইউসুফ,বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্হাপক মোঃ সামসুদোজা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম চৌধুরী, জেলা কৃষক লীগের সদস্য মোঃ শাহাব উদ্দিন সহ অন্যান্য কর্মকতা/কর্মচারীবৃন্দ,বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed