Main Menu

নওগাঁয় বাস-ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, নওগাঁ থেকে সাপাহারে যাওয়ার পথে মাতাজী হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে আরও এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়ে নওগাঁর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

 

Share





Related News

Comments are Closed