আবু সালেহ তাহেরের ওপর হামলা, স্বেচ্ছাসেবকদলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: গতকাল সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু সালেহ তাহের এর ওপর একদল দুস্কৃতিকারী পৈশাচিক হামলা চালিয়েছে। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুস্কৃতিকারীদের এই ধরণের নগ্ন ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান সরকার দেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে এখন অধিক মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী সরকার তাদের লালিত দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও আহত করার মাধ্যমে দেশে এক ভয়ানক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
বর্তমান জনবিচ্ছিন্ন সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মানুষ যখন বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিদারুন সংকটে নিপতিত, তখন প্রতিহিংসাপরায়ণ সরকার অব্যাহত গতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করার পুরনো পথেই হাটছে। বর্তমান সরকার চিরকাল ক্ষমতায় টিকে থাকতে তাদের নীলনকশা বাস্তবায়নে এখন আরো বেশী মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। কিন্তু জনগণের মিলিত শক্তির কাছে কোন নীল নকশাই কাজে আসবে না। আওয়ামী লীগ সরকার তাদের কৃতকর্মের বিরুদ্ধে জনগণের মিলিত স্রোতে আতঙ্কিত হয়ে নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অমানকি নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।
জনগণের সঙ্গে প্রতারণা এবং স্বৈরাচারী আচরণের শাস্তি থেকে বর্তমান শাসকগোষ্ঠী জনগণের আদালত থেকে কখনোই রেহাই পাবে না। হামলা-মামলা-জুলুম-নির্যাতন ও হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে বর্তমান সরকার জনবিষ্ফোরণের হাত থেকে বাঁচতে পারবে না। ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না।”
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু সালেহ তাহের এর ওপর হামলাকারী আওয়ামী দুস্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed