মাধবপুরে ট্রাক চাপায় অটোরিকশার ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
স্থানীরা জানান, শনিবার সকালে টাঙ্গাইল থেকে ছিনতাইকারীরা একটি ট্রাক ছিনতাই করে সিলেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আহত হন দুই যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরের দিকে তারা মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed