সিলেটে ইবাদত-বন্দেগিতে পবিত্র শবে বরাত পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে পবিত্র শবে বরাত।
শবে বরাতের মহিমান্বিত শুক্রবার (১৮ মার্চ) রাতে পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় এবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।সিলেটের প্রত্যেকটি মসজিদে বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন রয়েছেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।
শবে বরাত উপলক্ষ্যে সিলেটের হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) দরগাহয় ভিড় করেছেন ধর্মপ্রাণ মানুষ। এছাড়া নগরীর মানিকপীর করবস্থানসহ বিভিন্ন করবস্থানে পূর্বপরুষদের কবর জিয়ারত করে দোয়া করেন তারা।
‘শবে বরাত’ হলো সৌভাগ্যের রজনী, যাকে আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed