কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শমসেরনগর রেলওয়ে স্টেশনের পাশে ভাদাইর দেউল এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস নিচে কাটা পড়েন উত্তর ভাদাইরদেউল গ্রামের হরমুজ মিয়ার ছেলে রাফিজ মিয়া (৩০)। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের অবগতে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শমশেরনগর পুলিশ ফাঁডির উপ পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার সদস্যদের সূত্রমতে রাফিজ মিয়া মানসিক প্রতিবন্ধী।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed