নবীগঞ্জে সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগজ্ঞের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তমিজ উদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, অফিসার ইনচার্জ ডালিম আহমেদ সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, বীর মুক্তিযোদ্ধা,ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত করতে অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া তিনি ইউনিয়নের স্বাস্থ্য, অবকাঠামো, সড়ক, কৃষি, ভূমি সহ বিভিন্ন সমস্যার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed