সাপাহারে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সভা
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে বন অধিদপ্তর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে, সাপাহার উপজেলা প্রশাসন ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় জনগন, জনপ্রতিনিধি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগ্রহী ব্যক্তিবর্গদের সমন্বয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। প্রধান আলোচক হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী’র বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির উপদেষ্টা ইস্ফাত জেরিন মিনা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান প্রমূখ।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed