সিসিকের বর্ধিত এলাকায় ট্রেড লাইসেন্স প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চাহিদা বিবেচনায় বর্ধিত এলাকা সমূহে দ্রত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন। এজন্য সিসিকের পক্ষ থেকে সব ধরণের উদ্দ্যোগ গ্রহণ করা হচ্ছে, নেয়া হচ্ছে নানাবিধ কর্মপরিকল্পনা। সিলেট সিটি বর্ধিত এলাকায় ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করে মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, বর্ধিত এলাকাসমূহে চাহিদার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু হবে।
সোমবার (৩১ জানুয়ারি ২০২২) দুপুরে নগরভবনে সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তি বর্ধিত এলাকা শাহপরান মাজার গেইট এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানকে রাজস্ব আওতায় ট্রেড লাইসেন্স প্রদানের মধ্যদিয়ে এই সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের সম্প্রসারিত এলাকায় প্রথম মো. আব্দুল মতিন রুমানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘রোমান ডেইরী এন্ড ফিশারীজ’কে ট্রেড লাইসেন্স দেয়া হলো।
বর্ধিত এলাকাসমূহের সকল ব্যবসায়িদের ট্রেড লাইসেন্স সেবার আওতায় আনতে সিসিকের রাজস্ব বিভাগ কাজ করছে উল্লেখ করে সম্প্রসারিত এলাকার সকল ব্যবসায়িদের অবিলম্বে এই ট্রেড লাইসেন্স গ্রহণের আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারি লাইসেন্স কর্মকর্তা মো. রুবেল আহমদ নান্নু সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed