Main Menu

সিলেটের ১৬ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সিলেট জেলার ১৬ ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এসব ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট জেলার তিন উপজেলার ১৬ ইউনিয়ন হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার ডুবারি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।

Manual1 Ad Code

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবার বাড়তি সতর্কতা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ জানান- সিলেটের ১৬টি ইউনিয়নের ১৫৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ভোটের দিন ৫ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। সকল পুলিশ ২ জন আনসার সদস্যের সঙ্গে অস্ত্র থাকবে। বাকিদের সঙ্গে থাকবে লাঠি। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করবে।

এছাড়া ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।

Manual2 Ad Code

জেলা নির্বাচন কমিশন অফিস জানায়- ভোটের দিন সিলেটের তিন উপজেলার প্রতিটিতে র‌্যাবের দু’টি করে মোবাইল ও একটি করে স্ট্রাইকিং টিম, প্রতিটি উপজেলায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোবাইল টিম ও এক প্লাটুন থাকবে স্ট্রাইটিং টিম হিসেবে। এছাড়াও সিলেটে এবার ভোটের দিন প্রশিক্ষিত আনসার বাহিনীর স্ট্রাইটিং টিম মোতায়েন করা হবে।

বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ জানান- প্রতি উপজেলায় ভোটগ্রহণের আগের দু’দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ- মোট ৪ দিনের জন্য তিন উপজেলায় ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় নিয়োগ করা হয়েছে একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর ৪টি সংস্থাও প্রস্তুত রয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে তাদের কার্যক্রম শুরু করেছে।

এর আগে শনিবার সন্ধ্যার আগেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অ্যাজেন্টরাও নিজেদের কেন্দ্রে পৌঁছে গেছেন। শনিবার বিকেল থেকে কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয় ব্যালট পেপার কালি ও সিলসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম।

জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে- সিলেটের তিন উপজেলার ১৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ২৩২ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৩৫ ও পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৯৭ জন।

এদিকে নির্বাচনে আওয়ামী লীগের ঘুম হারাম করে রেখেছে দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। এরই মধ্যে জেলার দক্ষিণ সুরমা উপজেলায় ৫ জন, জৈন্তাপুর উপজেলায় ১ জন ও গোয়াইনঘাট উপজেলায় আরও ৫ জন সহ মোট ১১ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code