Main Menu

সিলেটের লালবাজারে ১০০ কেজির বাঘাইড় মাছ!

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১শ’ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে এক লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানা গেছে।

নগরীর লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট নগরীর ছড়ারপারের বাসিন্দা মো. আলাউদ্দিন।

Manual2 Ad Code

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাছটি নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানা যায়।

Manual3 Ad Code

এদিকে বাজারে বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন। উৎসুক মানুষকে মাছের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।

মাছের বিক্রেতা মো. আলাউদ্দিন জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ধরা পড়েছে। সেখানে এক জেলের কাছে থেকে কিনে আনা হয়।

Manual6 Ad Code

কত টাকায় মাছটি কিনে এনেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬০ হাজার টাকা। সে অনুপাতে বিক্রির জন্য ১ লাখ টাকা দাম চাচ্ছেন। অবশ্যই ৮০ হাজার বা ৯০ হাজার পেলে বিক্রি করে দেবেন।

মোঃ আলাউদ্দিন আরো জানান, মাছটি বিক্রি করতে না পারলে মংলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেটে বিক্রি করবেন। কেটে বিক্রি করলে কেজি ১৫শ থেকে ২ হাজার হাজার টাকায় বিক্রি হবে। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ৮ জন নাম লিখিয়েছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code