Main Menu

মাধবপুরে সড়কদূর্ঘটনায় নিহত বেড়ে ৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি অটোরিক্সা উল্টে ভাই-বোনসহ ৪ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), তার মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭), তার ভাই জব্বার মিয়া (২৮) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫)।

Manual6 Ad Code

আহতরা হলেন রসুলপুর গ্রামের একই পরিবারের কুদ্দুছ মিয়া স্ত্রী বিলকিছ বেগম (৩০) ও রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজি চালক কবির মিয়া (২৫) ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।

প্রত্যক্ষদর্শীর জানান, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী, ২ সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজি অটোরিক্সাযোগে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, এই মহাসড়কের দয়ামীরে রবিবার সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code