Main Menu

সিলেটে বিএনপি নেতা নাজমুল ইসলামের ইন্তেকাল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক তিন বারের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রবীণ বিএনপি নেতা নাজমুল ইসলামের (তারা মিয়া) জানাজা সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

শনিবার বাদ যোহর রেঙ্গা হাজীগঞ্জ বাজার জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মাওলানা মুহিবুর রহমান বুরহান।

Manual6 Ad Code

জানাযায় উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, সিলেট জেলা বিএনপির নিবার্হী সদস্য শামীম আহমদসহ অসংখ্য নেতাকর্মী।

এর আগে নাজমুল ইসলাম তারা মিয়া শুক্রবার রাত সাড়ে ১০টায় তাঁর নিজ বাড়িতে (বীরমঙ্গল) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code