গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। এ ছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়েছে। পাঁচটি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে পরিচিত বালির হাওর ও নাইন্দার এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন। এসময় অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি জানান, প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে।
Related News
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More
সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed