বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সুপাতলা মাইক্রোবাস স্ট্যান্ডের আশপাশ থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
নিখোঁজ রুবেল উপজেলার লামা নিদনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নিমার আলী।
রুবেলের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কেউ তাঁর সন্ধান পেলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৮২১-৫৯৬৮১৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। রুবেলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed