জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় মদ বহনের অভিযোগে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ভোররাত ৪টা ১০ মিনিটের দিকে শাপলা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের সিএনজিচালিত অটোরিক্সাটি তল্লাশি করে মদগুলো উদ্ধার করা হয়। পরে মদ ও অটোরিক্সাটি জব্দ করে পুলিশ।
এসময় সিএনজি চালক নুরুল ইসলাম আকাশ কে আটক করা হয়। সে সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্সনীতির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Related News
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে একRead More



Comments are Closed