দেশে পৌঁছাল অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান
বৈশাখী নিউজ ডেস্ক: জাপান থেকে আজ দেশে এসেছে আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা।
শনিবার (২১ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান এসে পৌঁছেছে।
কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে এসেছে এসব টিকা। এর আগে ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।
গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ও ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
করোনাভাইরাস টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের চালান এটি। শুক্রবার (২০ আগস্ট) ঢাকার উদ্দেশে চালানটি টোকিও বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
টোকিও বাংলাদেশ দূতাবাস শুক্রবার সন্ধ্যায় নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের এটি চতুর্থ চালান। এসব টিকা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসছে।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন টিকার চালান নিয়ে ফ্লাইটটি ঢাকায় যাত্রা করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সবমিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed