Main Menu

বিশ্বনাথে অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সভা

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-হাবড়া ও ছালিয়া সড়কে সিএনজি চালিত অটোরিকশার চালকরা ভাড়া বৃদ্ধির কারণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজারে পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনা মিয়ার সভাপতিত্বে ও সাবেক মেম্বার আলী আকবর মিলনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী।

Manual4 Ad Code

সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আরিফ উল্লা সিতাব, আব্দুল আলী, মিজানুর রহমান মিজান, গোলাপ মিয়া, ডা: বিভাংশু গুণ বিভূ ও জাহেদ আহমদ তালুকদার। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কবির মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, আব্দাল মিয়া, হাজী তাহির আলী, বাদশা মিয়া, মতছির আলী, মানিক উদ্দিন, রবিউল আলী, নোয়াব আলী, আব্দুস শহিদ, কামাল মিয়া, হাজী ধন মিয়া, ছৈয়দ আলী, আব্দুল রাজ্জাক, শামছুদ্দিন, আশরাফ উদ্দিন ও আরশ আলী।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code