নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গ্রামে শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গ্রামের আশ্রয়কেন্দ্র থেকে এই গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শরিফা কাংসা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। তার স্বামী রিপন মিয়া প্রায় তিন বছর আগে থেকেই মালয়েশিয়ায় থাকেন।
এ ব্যাপারে নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ বসত ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আজ ভোর রাতে নিহতের মেয়ে সাদিয়া তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ দিকে ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরী করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার কোনো কারন জানাতে পারেনি পুলিশ।
Related News
কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহRead More
ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদেRead More



Comments are Closed