Main Menu

দিরাইয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক আবু হানিফ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে দিরাই প্রেসক্লাবের আয়োজনে পৌর সদরের থানা পয়েন্টস্থ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার।

সাংবাদিক এমরান হোসাইনের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসান, সাংবাদিক বকুল আহমেদ প্রমুখ।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, শান্ত কুমার দাস, হিল্লোল পুরকায়স্থ, রুকুনুজ্জামান জুহুরী, আমির হোসেন, জীবন সূত্রধর, বদরুজ্জামান বদরুল, মহিবুর, আক্তার সাদিক প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে দিরাইয়ের আলোচিত ট্রিপল মার্ডার মামলার গ্রেপ্তারি পরোয়নাভুক্ত আসামি উজ্জল মিয়া ও তার বাহিনীর হাতে সস্ত্রাসী হামলার শিকার হন দিরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী।

এর পরদিন বুধবার সাংবাদিক আবু হানিফ সাবেক মেয়র মোশাররফ মিয়ার দুই পুত্র ট্রিপল হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি উজ্জল মিয়া ও তাজবির মিয়াসহ ১০ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন।

এদিকে, গত বৃহস্পতিবার ট্রিপল হত্যা মামলার ঘটনায় আদালতে হাজির হতে গেলে সাংবাদিক আবু হানিফের উপর হামলার ঘটনায় অভিযুক্ত উজ্জল মিয়া ও তাজবির মিয়াকে জেলাহাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

Share





Related News

Comments are Closed