Main Menu

প্রেমিকাকে চা-বাগানে ঘুরাতে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারের এক কিশোরী প্রেমিকাকে ঘুরাতে নিয়ে যাওয়ার কথা বলে মৌলভীবাজারের বড়লেখায় একটি চা-বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক জামিল আহমদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই যুবক বিয়ানীবাজার উপজেলার গড়েরবন্দ এলাকার কমর উদ্দীনের ছেলে জামিল আহমদ (২১)। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেড়াতে যাওয়ার কথা বলে তরুণীকে চা-বাগানে নিয়ে ধর্ষণ করে কথিত প্রেমিক। পরে ওই তরুণীর ভাই বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন। মামলার পরেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল রাতে প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হলো। বাকী আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ গ্রামের বাসিন্দা জামিল আহমদের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার (১৫ আগস্ট) জামিল আহমদ কিশোরী প্রেমিকাকে নিয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগান এলাকায় ঘুরতে যায়। তাদের (প্রেমিক-প্রেমিকার) ঘুরাঘুরির বিষয়টি স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম দেখতে পায়। এলাকার পরিবেশ নিরিবিলি পেয়ে সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম তাদের ধাওয়া করে। এতে কিশোরীকে ফেলে প্রেমিক জামিল পালিয়ে যায়। পরে সিএনজি চালিত অটোরিকশা চালক কিশোরীকে জোরপূর্বক ধরে রাজু বৈদ্যের (গ্রেপ্তার হওয়া) কাছে নিয়ে যায়। এরপর কিশোরীকে তারা বাগানের নির্জন জায়গায় নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে সটকে পড়েন। পরে ধর্ষিতা কিশোরী মুঠোফোনে ঘটনাটি তার এক স্বজনকে জানায়। স্বজনদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। পরে তাদের বিয়ানীবাজার থানায় পাঠানো হয়।

এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে গত সোমবার (১৬ আগস্ট) বিয়ানীবাজার থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন।

একইদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার আসামিরা হলেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ এলাকার কমর উদ্দিনের ছেলে প্রেমিক জামিল আহমদ (১৯), বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের দিলীপ বৈদ্যের ছেলে রাজু বৈদ্য (৩৪) ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম (৩৪)।

মামলার প্রেক্ষিতে পুলিশ ১৬ আগস্ট সোমবার সন্ধ্যায় অভিযুক্ত রাজু বৈদ্যকে (৩৪) গ্রেপ্তার করেছে। পরদিন মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজু বৈদ্যকে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

 

Share





Related News

Comments are Closed