শনিবার থেকে সিলেটে ৪ দিন বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (২১ আগস্ট) থেকে সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট। অন্য তিদনদিন হলো- ২২, ২৩ ও ২৬ আগস্ট। মূলত উন্নয়নমূলক ও গাছপালা ছাটাইয়ের কারণে ৪ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশ-পাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই দিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৩ ঘণ্টা সিলেটের বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২২ আগস্ট (রোববার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক -এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস , সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশ-পাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২৩ আগস্ট (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সর্বশেষ ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
Related News
সিলেটে হাসপাতালের বারান্দায় মিলল মহিলার লাশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি সরকারি হাসপাতালের আউটডোরের বারান্দা থেকে একRead More
সহজে সেবা দিতে সিলেট মহানগরীকে ৫ অঞ্চলে ভাগ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দৈনন্দিন এবং সেবামূলক কার্যক্রমকে আরওRead More



Comments are Closed