সিলেটের পর্যটন স্পট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সকল পর্যটন স্পট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। ২য় ধাপে করোনার সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: আলতাফ হোসেন পিপিএম এ তথ্য জানিয়ে বলেছেন, সরকারি নির্দেশনা মোতাবেক সিলেট রিজিওনের সকল হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটন স্পট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। করোনার সংক্রমণ রোধে সকলকে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এর আগে ২০২০ সালের ১৮ মার্চ সিলেটের সকল পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। ৬ মাস পর গত ৯ সেপ্টেম্বর ২৫ শর্তে এসব পর্যটন স্পট ও রিসোর্স সেন্টার খোলার অনুমতি দেয়া হয়। কিন্তু, কোন পর্যটন কেন্দ্রই এসব নির্দেশনা পালন করেনি। এ অবস্থায় ফের সিলেটের পর্যটন স্পটসমূহ বন্ধের ঘোষনা এলো।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual3 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed