তাহিরপুরে শাহ আরেফিন (রহ.)’র ওরস ও পণাতীর্থ গঙ্গাস্নান বন্ধ ঘোষণা
সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারণে তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রহ.) এর ওরস ও পণাতীর্থ গঙ্গাস্নান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. রাশেদ ইকবাল চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আগামী ৯ এপ্রিল হযরত শাহ আরেফিন (রহ.) এর ওরস ও পণতীর্থ গঙ্গাস্নান হওয়ার নির্ধারিত তারিখ ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সভায় তা বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী দুই সপ্তাহ জেলায় যেকোন ধরণের সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, হযরত শাহ আরেফিন (রহ.) এর ওরস ও পণাতীর্থ গঙ্গাস্নানে লাখ লাখ মানুষের সমাগম হয়। সেই প্রেক্ষিতে সেখানে বিপুল লোকের সমাগম হতে দিলে করোনার বিস্তার ভয়াবহ রূপ ধারণ করবে। তাই, সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed