তালতলীতে প্রেমিকের হাত ধরে নববধু উধাও
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিয়ের ১৮দিন পরই প্রেমিকের হাত ধরে ইতি রানী (১৮) নামের এক গৃহবধু উধাও হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শশুরবাড়ী থেকে টয়লেটের কথা বলে পালিয়ে যায় ইতি রানী ।
পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমরাগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানী ও বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের সাথে চলতি বছরের ১২ ডিসেম্বর ধর্মীয় অনুসারে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইতি রানী পূর্বের প্রেমিকের সাথে লুকিয়ে প্রায়ই মোবাইল ফোনে কথা বলে আসছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে অজ্ঞাত প্রেমিক মেসেজ দেয় আমি আসছি। এরপরে রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যায়। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায় ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজ সূত্র ধরে জানা যায় পূর্বের প্রেমিকের হাত ধরে পালিয়েছে সে। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগত ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেন। যার নং ৮৪০/২০২০।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed