দেশে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১০১৪
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪ জন নতুন রোগী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন হয়েছে।
আর বাসা ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৮৯ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন হয়েছে।
এদিকে গত এক দিনে মারা যাওয়া ২৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৯ জনে।
Related News
বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে এক নজিরবিহীন ও প্রশংসনীয় সিদ্ধান্তRead More
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১৫৯ বছরের পুরোনো আইন বাতিল করে জাতীয় সংসদে সর্বসম্মতিতেRead More



Comments are Closed