বড়লেখা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৮৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুফোফোন প্রতীকে পেয়েছেন ২৪৮৪ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট।
সন্ধ্যায় ৬টায় কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে এই ফলাফল পাওয়া গেছে।
উল্লেখ্য, প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ছিলেন ৭ হাজার ৯২০ জন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed