সিলেটে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের অভিযোগে সিলেটের একটি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
র্যাব জানায়, রবিবার বিকেলে র্যাব ৯-এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইনের নেতৃত্বে দক্ষিণ সুরমার মেসার্স আজমল ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, পরিবেশ দূষণের দায়ে এ ব্রিক ফিল্ড মালিককে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed