Main Menu

আটোয়ারীতে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তা উদ্ধার

Manual4 Ad Code

মোঃ সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তা উদ্ধার করতে পেরে স্বস্তি পেয়েছে ২০টি পরিবার।

Manual2 Ad Code

এলাকাবাসী জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের শাহাপাড়া হতে পূর্বে বটতলা পর্যন্ত এক কিঃ মিঃ একটি সরকারি বাঁধ ছিল। বাঁধটি রসেয়া বাঁধ হিসেবে কাজ করতো। ওই বাঁধ ছিল বটতলা এবং শাহাপাড়ার যোগাযোগের একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে দুই পাড়ার লোকজন প্রতিনিয়ত চলাচল করে। বটতলা এলাকার ২০ পরিবারের লোকজন ওই রাস্তা দিয়ে মসজিদ, কবরস্থান, স্কুল, কলেজ, মাদরাসা ও হাট-বাজার নিয়মিত যাতায়াত করে থাকে। ওই রাস্তা দিয়ে মটর সাইকেল, ভ্যান গাড়ী, অটো গাড়ী চলাচল করে। রাস্তার দু’পাশে ওই এলাকার কিছু প্রভাবশালী লোকের জমি থাকায় গত ১৭ ডিসেম্বর রাস্তাটি কেটে ফেলে। ফলে ওই রাস্তা দিয়ে মানুষজন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা কেটে ফেলার কারণে বটতলার ২০ পরিবার পড়ে চরম দুর্ভোগে। তারা নিরুপায় হয়ে অবশেষে রাস্তা কেটে ফেলার সাথে সংশ্লিষ্ট ৮ জনের নাম উল্লেখ করে ২২ ডিসেম্বর একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বিষয়টি রাধানগর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে দ্রুত সমাধানের দায়িত্ব দেন। বর্তমানে কেটে ফেলা রাস্তাটি পুনঃ মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযোগকারী মতিউর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, সরকারের অনুদানে রাস্তাটি সংস্কার করলে আমরা আরো উপকৃত হতাম।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code