Main Menu

সিলেটে পেট্রোল পাম্পের ডাকা ধর্মঘট স্থগিত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট।

Manual3 Ad Code

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ীরা ধর্মঘট স্থগিত করে নেন বলে নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।

জেলা প্রশাসন আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

Manual1 Ad Code

তিনি বলেন, আমাদের ডাকা ধর্মঘটের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসকসহ উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের ৬ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার বিষয়ে আশ্বস্ত করলে আমরা ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

Manual4 Ad Code

প্রসঙ্গত, রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছিলো বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের ধর্মঘট ডাকার সময় দাবিগুলো ছিল জ্বালানি তেল বিপণন কোম্পানি কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করতে হবে এবং আগের মতো সিলেট গ্যাস ফিল্ড এর উন্নতমানের পেট্রোল সরবরাহ করতে হবে। জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে। বিভিন্ন সরকারি সংস্থার অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। সরকারি অধিদফতর পেট্রোল পাম্পে অভিযান পরিচালনার সময় অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারি অধিদফতরে লাইসেন্স নবায়ন সহজ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফকরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।

 

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code