শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় ইজিবাইকের যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়ক ক্রসিংয়ের সময় ট্রাক চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আল আমিন (২৮) চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের জারু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, শায়েস্তাগঞ্জের দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২) ও চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদপুর গ্রামের কুর্শেদ মিয়ার ছেলে আউয়াল (২৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, শায়েস্তাগঞ্জ থেকে ২ জন যাত্রী নিয়ে দেউন্দি যাচ্ছিল একটি টমটম ইজিবাইক। এ সময় ইজিবাইকটি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রীই গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed