Main Menu

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা ও টমটমের সংঘর্ষে এক চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুত্বর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দিপংকর পোদ্দার (৩৫) ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন (৫০)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিহত দুজনের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা ও টমটমের হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

 

Share





Related News

Comments are Closed