ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুবাই যাত্রী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একযাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দাদের একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার জামিল আহমদ (২৮)। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। অন্য ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার তার হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন ষিয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিল আহমদের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় জামিল আহমদ তার কাছে কোন স্বর্ণের বার নেই বলে জানান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মধ্যে কিছুটা ভয় কাজ করে। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুবাই ফেরত জামিলের হাত ব্যাগ থেকে ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed