কমলগঞ্জে ধলাই নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান বিজয়ের ৪৯তম দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধলাই নদীতে বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল ৩টায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। তবে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড় বলেন, ধলাই নদীতে ভেসে আসা লাশের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সী পুরুষের লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed