শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন গত রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুল মোহিতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ মুকিত। যুবদল নেতা গোলাম রাব্বীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতিন বক্স। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, এড. আব্দুল আহাদ, মুজিবুর রহমান চৌধুরী (মুকুল), মোঃ জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহাজান সিরাজ, প্রেম লাল যাদব, ছাত্রনেতা আব্দুল মালিক ইমন প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ এনামুল হক শামীমকে সভাপতি, মোঃ মুমিত খাঁন শৈবালকে সাধারন সম্পাদক ও মোঃ এনায়েত হোসেন মুমিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed