তেতুঁলিয়ায় ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত
মো .সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড় : পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক ওই এলাকার মৃত শাহাজউদ্দীনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, আব্দুল খালেক বৃহস্পতিবার সন্ধায় বাড়ি থেকে বাজার খরচের উদ্দ্যেশে শালবাহান বাজারের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি বালু পরিবহনের জন্য ওই এলাকার ডাহুক নদীতে যাচ্ছিল। ট্রাক্টরটি সাইকেল আরোহী আব্দুল খালেককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যরা মামলা করলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed