Main Menu

কানাইঘাটে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ডোনা বিওপি’র টহল দল অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যারাত ৭টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঘরদোয়ার নামক স্থান হতে মো. সজীব উদ্দিন মাজার ভূঁইয়া (৩০) নামের ভারতীয় নাগরিককে আটক করা হয়। সজীব ভারতের আসাম রাজ্যের শিলচর জেলার কাঠিঘোড়া থানার গনিরগ্রামের মো. শামসুদ্দিন মাজার ভূঁইয়ার ছেলে।

আটককালে সজীবের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে বিজিবি।

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৮ হাজার ৬ শ ৫৫ টাকা ।

আটককৃত সজীবকে মাদকদ্রব্য নিন্ত্রয়ণ আইনে মামলা দায়ের পূর্বক কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক (পদাতিক পরিচালক) লে. কর্নেল মো. রফিকুল ইসলাম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed