কুলাউড়ার বরমচালে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট ৩ হাজার ২৮৮ ভোট পেয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীর চেয়ে ৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মুক্তাদির মুক্তার পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
ভোট গ্রহণ শেষে গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা কন্ট্রোল রুমে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী এবং কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায় এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল।
ঘোষিত ফলাফল অনুসারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট (চশমা প্রতীকে) ৩ হাজার ২৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
অপর ২ প্রার্থী খয়রুল আমিন চৌধুরী (আনারাস প্রতীক) ১ হাজার ১৮ ভোট পেয়েছেন। এছাড়া ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত অধ্যাপক সিএম জয়নাল আবেদীন (নৌকা প্রতীকে) ৯৬৬ ভোট পেয়েছেন।
এদিকে নৌকার প্রার্থীর বিপুল ভোটে ভরাডুবির পেছনে দলীয় কোন্দল ও প্রার্থী নির্বাচনে দলের উপজেলা কমিটির শীর্ষ নেতাদের অনেক ভুল ছিল বলে মনে করছেন অনেকেই। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে চলা নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব-৯, বিজিবি ও পুলিশ, আনসারসহ মোবাইল টিম মোতায়েন ছিল। নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
বিজয়ী চেয়ারম্যান মোরশেদ আহমদ খান বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও বরমচাল ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ খানের ছেলে।
উল্লেখ্য, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন উক্ত পদ শূন্য ঘোষণা করায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed