সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ১৫ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে, সে দিন বিকেলে ফলাফল প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে মাউশির উপপরিচালক এনামুল হক জানিয়েছেন, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি নীতিমালা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি আরো বলেন, আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটক মোবাইল কম্পানির সহায়তায় এটি পরিচালিত হবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed