হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে শীত। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছেন না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।
আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় নিম্ন আয়ের লোকজন রাস্তার পাশে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষজন সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।
বুধবার (৯ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed