ইবিতে চতুর্থ বর্ষের পরীক্ষার দাবিতে মানববন্ধন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে চতুর্থ বর্ষের আংশিক ও পূর্ণ পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় তাদের বক্তব্যে দ্রæত পরীক্ষা শেষ করার দাবি জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে, শিক্ষার্থীরা বলেন-করোনাকালে চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না হওয়ায় সরকারী-বেসরকারী বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারছে তারা। এদিকে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয় পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করেলেও এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না ইবি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে দ্রæত পরীক্ষা গ্রহণের দাবি জানায় তারা। মানববন্ধন শেষে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এবিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও অনুভব করছি। আগামী ১৩ ডিসেম্বর বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভায় এবিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অন্যথায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হবে।’
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed